বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

'মুহাম্মদ সা. এর অবমাননা বিশ্ব মুসলিম সহ্য করবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বিশ্ব মুসলিম মহানবী হযরত মুহাম্মদ সা. এর অবমাননা সহ্য করবে না। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. এর শানে অবমাননাকর বক্তব্য দিয়ে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। যেহেতু ভারতের সরকারি দলের জাতীয় মুখপাত্র এ হীন বক্তব্য দিয়েছে তাই এটা ইসলাম ধর্মের উপর রাষ্ট্রীয় আঘাত।

'মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে নুপুর শর্মাকে দল থেকে বহিস্কার করেছে বিজেপি। কিন্তু এটা যথেষ্ট নয় মহানবীর সা. অবমাননাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমতা চাইতে হবে। তা নাহলে মুসলমানদের ক্ষোভের আগুন নিভানো যাবে না।'

মঙ্গলবার মাগরিবের পর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুফতি সাইয়্যেদুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা সাঈদ আহমদ, খদকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

বৈঠকে চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করে ও আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ