বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

বেনাপোল বন্দরে ৩ দফা দাবিতে ধর্মঘট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে বুধবার সকাল থেকে বন্দরে লাগাতার ধর্মঘট চলছে। বন্দর ব্যবহারকারী বড় সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।

মঙ্গলবার দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সাংবাদিক সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন।

ধর্মঘটকারীদের দাবির মধ্যে রয়েছে- বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বেনাপোল স্থল বন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ বৃদ্ধিসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধিসহ যানজট মুক্ত রাখা।

ট্র্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, বাংলাদেশের সর্ব বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। যে বন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতি বছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন।

বেনাপোল বন্দরে পর্যাপ্ত ক্রেন ফরকলিফট না থাকায় পণ্য লোড/আনলোড ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে। বন্দর কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তরা ব্যর্থ হয়েছে। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাশ প্রক্রিয়া।

ধর্মঘটকারীরা বলছেন, মামুন কবীর তরফদার বন্দরের টেন্ডারসহ বিভিন্ন কার্যক্রমে তার নিজস্ব আত্মীয় স্বজনদের নিয়োগ দিচ্ছেন। তিনি বেনাপোল বন্দরটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। গত ৭ বছর ধরে তিনি একই স্থানে চাকরি করছেন একই পদে। তাকে এ বন্দর থেকে প্রত্যাহার করলে, বেনাপোল বন্দরের কার্যক্রম আরও গতিশীল হওয়া সহ রাজস্ব আদায় আরও বেশি বাড়বে।

তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আমাদের কর্ম বিরতি লাগাতার চালিয়ে যাবো। বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠনই আমাদের সঙ্গে আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ৩ দফা দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ