বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নেই: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে। কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবে।

আজ বুধবার নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

আজকের সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি বলেন, তাদের কোনো বার্তা নেই।

এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি আমাকে স্বাগত জানিয়েছেন নতুন সিইসি হিসেবে। সকল ক্ষেত্রে আমার সাফল্য কামনা করেছেন। তিনি এবং তার সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে করবেন বলে জানিয়েছেন। এটা একটা সৌজন্যতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন সম্পর্কে আসলে উনি (মার্কিন রাষ্ট্রদূত) তেমন কিছু আলোচনা করেননি। আমি বলেছি আমেরিকার মতো আমাদের নির্বাচন অত স্মুথ নয়। একটু টার্বুলেন্স (হাঙ্গামা) হয়। ওই দিক থেকে আমরা প্রস্তুত। আশা করি সকল সংস্থা (সরকারি) থেকে সহযোগিতা পাব এবং নির্বাচনটা সফল হবে।

নির্বাচনটা ফেয়ার করার চেষ্টা করব। আগের চেয়ে অনেক স্বচ্ছ নির্বাচন হবে। সম্ভব হলে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেব। এতে নজরদারি সহজ হবে। সরকারও আশা করি হেল্প করবে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা ভালো নির্বাচন করার চেষ্ট করব।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়নি। উনি যেটা ফিল করছেন, দলগুলোর মধ্যে ধীরে ধীরে আন্তরিকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। হয়তো দলগুলোর মধ্যে সমঝোতা হবে, দলগুলো বুঝবে।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বলেছি। উনি বলেছেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভালো হয়। আমরা বলেছি, দলগুলোর সঙ্গে বসব। কিভাবে অংশগগ্রহণমূলক হবে তাদের সঙ্গে আলোচনা হলে হয়তো পথ বেরিয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ