বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

সীতাকুণ্ডে আহত ও স্বজনদের ফ্রি সেবা দেবে ৩ পরিবহন কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহত ও তাদের স্বজনদের বিনা পয়সায় সেবা দেবে বলে ঘোষণা দিয়েছে হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক ও শ্যামলী পরিবহন।

সোমবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩ পরিবহন কোম্পানির জেনারেল ম্যানেজাররা।

কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসানের আবদারে তারা এই সেবা দিতে সম্মতি হয়েছেন বলে জানিয়েছেন ইউনিক পরিবহন কর্তৃপক্ষ।

পরিবহনটির জেনারেল ম্যানেজার আহমদ হোসেন ফারুখ জানান, হাইওয়ে পুলিশের ইমরুল ভাই আমাকে রিকুয়েস্ট করেছেন এ বিষয়ে। গাড়ির সংখ্যা কম থাকায় পরিবহনে ৪/৫ জন মানুষ পরিবহন করতে পারবে বলে জানান তিনি।

অন্যদিকে মানবিক কারণেই এই সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের জেনারেল ম্যানেজার এস এম ফারুখ। তবে অবশ্যই তাদের ডকুমেন্টস দেখাতে হবে বলে জানান শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ।

হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার শিকার লোকজন ও তাদের স্বজনরা কাউন্টার থেকে এ রুটে চলাচলকারী আমাদের যেকোনো বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান জানান, ‘কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আমার কাছে মনে হলো, আমি তাদের কাছে একটু সাহায্য চাইতে পারি। তারপর আমি এই তিন পরিবহনের জিএমকে কল করি। সঙ্গে সঙ্গে তারা রাজি হন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ