বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বরুণার পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, বরুণার পীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ভয়াবহ মানবিক ও আর্থিক বিপর্যয়ের বেদনাদায়ক ঘটনা। এই ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তায়ালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে দিন।

পীর সাহেব বরুণা বলেন, বিপদগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এখনই মোক্ষম সময়। সাধ্যানুযায়ী সামর্থ্য নিয়ে সবাই অসহায় বনী আদমের সাহায্যে ঝাঁপিয়ে পড়ি। আর্ত মানবতার সেবায় এগিয়ে আসি। আগুনে এবং আগুন নেভাতে গিয়ে কনটেইনার বিস্ফোরণে পুলিশ এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা নিহত হয়েছেন তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দায়ী প্রমাণিত হলে কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। ফায়ার সার্ভিসের জন্য অগ্নি নির্বাপনের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করে তাদেরকে আরও উন্নত করা হোক। তিনি যাবতীয় বিপদ ও বিপর্যয় থেকে বাঁচতে সবার প্রতি গণতওবার উদাত্ত আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ