বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

'সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংগঠনটি।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

নেতৃবৃন্দ বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি নির্বাক। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোন গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও ‍নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ