বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

‘বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ও সড়ক দূর্ঘটনায় বিস্মিত দেশবাসী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমাহীন দূর্নীতি ও অব্যবস্থাপনার কারনেই দেশের মানুষের জীবন আজ বিপন্ন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে ২০২২ সালের জানুয়ারী থেকে মে পর্যন্ত সারাদেশে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হয়েছেন ৬৫৩ জন ও আহত হয়েছেন ৬০২৭ জন। যা সরকার ও সংশ্লিষ্টদের চরম অব্যবস্থাপনাকেই প্রকাশ করে।

সোমবার ভোর রাতে রাজধানী বাড্ডা থানার প্রগতী স্মরণী রোডস্থ ডিআইটি প্রজেক্টের অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের রুপ দেখে মনে হয় এগুলো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়। অগ্নিকাণ্ড নাকি হত্যাকান্ড- এ প্রশ্নটি জনমনে ঘুরপাকের সৃষ্টি করে। সীতাকুণ্ডের ঘটনায় দেশের মানুষ আরও বিস্মিত হয়েছে। অগ্নি নির্বাপনে আমাদের দেশে সরঞ্জামাদির যথেষ্ট ঘাটতি ও অপ্রতুলতার বিষয়টি সামনে এসছে। অগ্নি প্রতিরোধ ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করার কোন বিকল্প নাই। পাশাপাশি জনগনের মাঝে অগ্নিকান্ড মোকাবেলায় সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দূর্নীতিবাজদের লালন-পালন বন্ধ করে দেশের জনগনের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করুন। দেশের জনগন আর এজাতীয় বেদনাদায়ক পরিস্থিতি দেখতে চায় না। দেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা আন্তরিক না হলে বারবার আমাদেরকে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বিতর্কিতভাবে ও গায়ের জোরে দেশের সরকার গঠন করবেন আর দেশের জনগনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন না? জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে বারবার ব্যর্থ হওয়ায় আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পালনের অধিকার হারিয়েছেন।

এ সময় বাড্ডায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, বাড্ডা থানা সভাপতি প্রভাষক ডাক্তার মুজিবর রহমানসহ বাড্ডা থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ