বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

গুরুতর রোগীদের ঢাকায় আনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুনের ঘটনা তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সীতাকুণ্ড দুর্ঘটনায় দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। আহতদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এরকম আর কোনো ঘটনা দেখতে চায় না। এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সীতাকুণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাহেদ মালেক। আহতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। বার্ন ইনস্টিটিউটে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা থেকে একটি মেডিক্যাল টিম চট্টগ্রামে গেছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চট্টগ্রামে একটি ভালো বার্ন ইউনিট আছে। তারপরও গুরুতর রোগীদের ঢাকায় আনা হচ্ছে। আরো ২-৪ জনকে আনা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ