বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

দুর্নীতি-অনিয়মের দায়ে আইডিয়াল কলেজের অধ্যক্ষসহ ৩ শিক্ষক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ ৩ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে টানা ৪ ঘণ্টা বৈঠক শেষে কলেজের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। অন্য দু’জন শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী। তাদেরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে

এর আগে শুক্রবার প্রেসক্লাবে অধ্যক্ষসহ আরও তিনজন শিক্ষকের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেন আইডিয়াল কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এতে যোগ দেন শিক্ষার্থীরাও।

কলেজে সৃষ্ট এই অচলবস্থা নিরসনে শনিবার বিকাল ৪টায় জরুরি বৈঠকে বসে গভর্নিং বডি। বৈঠকে উপস্থিত ছিলেন- কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান, অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ, অভিভাবক সদস্য কবির আহমদ ভূইয়া, মেজবাউর রহমান রতন, জসীম উদ্দিন আহমদ, আব্দুস সত্তার খন্দকার, শিক্ষক প্রতিনিধি সেগুপ্তা ইসলাম, বজলুর রহমান সাইফুল, মোয়াজ্জেম হোসেন।

এ দিকে অধ্যক্ষকে বরখাস্তের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে বর্তমান উপাধ্যক্ষ মুজিবুর রহমানকে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ