বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

গাজীপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন: গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন।

শনিবার ভোর সকালে রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপচালক জিন্নাত (২৭), তিনি কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। অপরজন পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬), একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা দেওয়া হবে বলে জানান (ওসি)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ