বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

বিমানবন্দর থেকে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার : গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫ শ মার্কিন ডলার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের (ইকে ৫৮৭) একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করেন মাহমুদা ফিরোজ। এ সময় কাস্টমস কর্মকর্তারা তার শরীর ও লাগেজ তল্লাশি করে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেন। যুক্তরাষ্ট্রে তার দুই ছেলেমেয়ে থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকার বাসিন্দা।

তিনি আরো বলেন, একই দিন রাত সাড়ে ৯টার বিমানবন্দরে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে তুর্কি নাগরিককে আটক করা হয়। দুজনই ডলারগুলো পাচারের চেষ্টা করেছিলেন বলে কাস্টমস কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ