বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

কেরানীগঞ্জে লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়েতে মাটিকাটার ভেকু (এক্সক্লেভেটর) বাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘড়িয়ার সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লরি গাড়িটি তেঘড়িয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

নিহতরা হলেন- চাঁদপুরের ২০ বছর বয়সী আব্দুস সামাদ, ২৩ বছর বয়সী জুনাইদ, বাগেরহাটের ১৮ বছর বয়সী তমাল, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ২৫ বছর বয়সী নাঈম। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ