বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

এবার চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক ও আকাশপথের পর চালু হচ্ছে রেল অ্যাম্বুলেন্সও। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মুমূর্ষু রোগীর জন্য বিশেষায়িত আইসিইউ সুবিধা থাকবে এ অ্যাম্বুলেন্সে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতালের আর্থিক সহায়তায় চট্টগ্রামে রেল কারখানায় প্রাথমিকভাবে একটি মিটারগেজ বগিকে উন্নত অ্যাম্বুলেন্সে রূপান্তর করার কাজ শুরু হয়েছে।

নকশা অনুযায়ী বগিটিতে তিনটি বিশেষায়িত আইসিইউ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসার যন্ত্রপাতি, ডাক্তার ও নার্স চেম্বার, স্থাপন করা হবে অক্সিজেন উৎপাদন ইউনিটও। এই উদ্যোগের দায়িত্বপ্রাপ্ত রেল কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের আদলে বানানো হচ্ছে এ রেল অ্যাম্বুলেন্স।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুর-উল-আলম চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের আদলে একটি প্রযুক্তির মাধ্যমে এ রেল অ্যাম্বুলেন্স তৈরি করবে স্কয়ার হাসপাতাল। আমাদের প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এখানে আনা হবে। এটা তৈরি করার সময় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও এখানে থাকবেন। এখানে সাধারণ অ্যাম্বুলেন্সের চেয়ে বেশি সুযোগ-সুবিধা থাকবে। তিনটি আইসিইউও বেড থাকবে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য আলাদা রুম থাকবে। জরুরি ডাক্তারের চেম্বার থাকবে। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে অনলাইনে যোগাযোগের ব্যবস্থা থাকবে।

প্রাথমিকভাবে চট্টগ্রাম রেলস্টেশনে রাখা হবে বিশেষ এ অ্যাম্বুলেন্স। স্বল্প খরচে যে কেউ তা ভাড়া নিতে পারবেন জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন, রাজধানীর বাইরের গরিব অসহায় রোগীদের উন্নত চিকিৎসায় ঢাকায় পরিবহন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

প্রথম রেল অ্যাম্বুলেন্স সফল হলে, দেশের সব বিভাগীয় শহরের স্টেশনে তা সম্প্রসারণের স্বপ্ন দেখছে রেলওয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ