রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চালের আড়তে ডিএসসিসির অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর আওতাভূক্ত এলাকার বাজারে চালের মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের পাইকারী আড়তদার, খুচরা দোকানি ও খাবার হোটেলের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নগরীর বাবু বাজারস্থ চালের পাইকারি আড়তে এবং নবাব ইউসুফ আলী মার্কেটের খুচরা চালের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে এবং অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীর সহযোগিতায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাদামতলীর ১টি চালের আড়ত, নবাব ইউসুফ মার্কেটের ৩টি খুচরা চালের দোকান এবং সংলগ্ন ১টি হোটেল তৎক্ষনাৎ বাণিজ্য অনুমতির হালনাগাদ (ট্রেড লাইসেন্স) কাগজপত্র দেখাতে না পারায় মোট ৫টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ও ৯২(৩) ধারায় উক্ত জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, চালের মূল্য বৃদ্ধিতে কারসাজি রোধে আজ চালের পাইকারী আড়তের পাশাপাশি খুচরা চালের দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চালের মূল্য বৃদ্ধিতে সেখানকার আড়তদার ও খুচরা দোকানিদের কারসাজি প্রতীয়মান হয়নি। তবে বাণিজ্য অনুমতি ছাড়া দোকান পরিচালনা, হালনাগাদ বাণিজ্য অনুমতি ব্যতিরেকে আড়ত ও দোকান পরিচালনা করা এবং রাস্তা দখল করে খাবার হোটেল পরিচালনা করায় ৫টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ