রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মুগদায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পথচারী নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা টিটিপাড়ায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নারী মারা গেছেন।

মঙ্গলবার ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার সরকার জানান, গত রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লা গাড়ি তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নাজমা গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর থাকতেন। স্বামীর নাম আবদুর রহিম মুন্সি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নাজমা বেগমের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, দুই মেয়ের মা ছিলেন আমার বোন। থাকতেন গ্রামের বাড়িতে। ৩দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য করে তিনি ঢাকায় এসেছিলেন। গতরাতেই তার বড় মেয়ের মাধ্যমে এ ঘটনা জানতে পারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ