শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

আকাবির-আসলাফদের কাছে আসরের পূর্বে চার রাকাত সুন্নত নামাজের গুরুত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

আসরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নাতে জায়েদা পড়ার ফজিলত হাদিস শরিফে বর্ণিত আছে। এই ফজিলতময় হাদীসের উপর যথারীতি পাবন্দির সাথে আমল করেন এমন মানুষের দেখা মেলা অনেক দায়।

যারা অবসরে থাকে তারাই তো পড়ে না। ব্যস্ত হলে তো কথাই নেই। কিন্তু কেমন ছিলেন পূর্বের রাজা বাদশা? কেমন ছিলো তাদের আমল? তা নীচের ঘটনা দ্বারা কিঞ্চিত আঁচ করা যায়।

খাজা কুতুবুদ্দীন কারি বখতিয়ার কাকি রহ. ইন্তিকালের পর তারই প্রিয় খাদিম আবু সাঈদ জানাজার নামাজের পূর্বে ঘোষণা করলেন। হজরত কারী রহ. আমাদেরকে ওসিয়ত করে গেছেন। তাঁর নামাজে জানাজা যেনো এমন লোক পড়ায় যে নিজ লজ্জাস্থান হেফাজত করেছে। যার তাকবীরে উলা কখনো ছুটেনি।

আসরের পূর্বে চার রাকাত সুন্নত কখনও কাজা হয়নি। সেখানে খাজা কারী রহ. এর বড় বড় খলিফারা উপস্থিত ছিলেন। তারা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। কিন্তু কেউ সামনে এগুচ্ছিলেন না।

পলপল করে সময় যেতে লাগলো। কিন্তু কেউ সামনে আসলো না। এই অবস্থা দেখে তৎকালীন ভারতের বাদশা সুলতান শামসুদ্দীন আলতামাশ রহ. বললেন আমার ইচ্ছা ছিলো না আমার উক্ত আমল আমার জীবিত অবস্থায় দুনিয়ায় প্রকাশিত হোক। কিন্তু আমার শায়খ যেহেতু এটা প্রকাশ করতে ভালোবেসেছেন তো আর কী করা! এই কথা বলে তিনি সামনে এসে নামাজে জানাজার ইমামতি করলেন। এই ছিলো ওই যুগের রাজা-বাদশাহদের আমল। তাজকিরাতু খাজেগাঁ চাশত: ১৮৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ