বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরে জটিলতার কারণে গম আমদানি বন্ধ ছিল।

রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্রিক টন গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

তিনি জানান, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। গম রপ্তানি বন্ধ করলেও পূর্বের এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে রপ্তানি বন্ধ রেখে ছিল দেশটি। এতে করে বন্দরের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে। এক হাজার ট্রাক ভারতে আটকা পড়েছে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে আগে বেশি পরিমাণে গম এলেও গত আট দিন ধরে গম আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। রোববার বন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ