বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

মেট্রোরেলের ব্লকের ইট পড়ে পথচারী নিহত, আহত পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ নম্বর অংশে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের ব্লকের ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩০মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।

পারভেজ ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর-১১ নম্বর অংশে নির্মাণাধীন মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন এলাকার নিচ দিয়ে যাওয়ার সময় পথচারী মাহবুবুর তালুকদারের মাথায় মেট্রোরেলের উপরের দেওয়াল ভেঙে ব্লকের ইট পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ