সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাস্তাঘাটে তৃতীয় লিঙ্গের উপদ্রব রোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও রাস্তাঘাটে তৃতীয় লিঙ্গের মানুষের “উপদ্রব” না কমায় প্রতিরোধের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কমিটি ডাক্তারি পরীক্ষা করে প্রকৃত তৃতীয় লিঙ্গের ব্যক্তি চিহ্নিত করে আইডি কার্ড দেওয়া এবং “উপদ্রব” প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। কমিটি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের তাদের পরিবারের সঙ্গে সম্পৃক্ত করতে মোটিভেশনাল কর্মসূচি নেওয়ার বিষয়ে এবং তাদের ভাতা দেওয়ার বয়সসীমা ৩০ বছরে কমিয়ে আনার সুপারিশ করেছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, দেশে তৃতীয় লিঙ্গের ব্যক্তির সংখ্যা ১৩ হাজার। এর মধ্যে এ অর্থবছরে এক হাজার ৯২০ জন প্রশিক্ষণ সুবিধা পেয়েছেন। শুধুমাত্র ৫০ ও তার বেশি বয়সীদের মাসে ৬০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে।

এর আগে, গত ২১ এপ্রিল সংসদীয় কমিটির বৈঠকে কাজী কানিজ সুলতানা বলেন, “তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সরকারিভাবে এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও প্রায়ই রাস্তাঘাট, বাস ও ফেরিতে তাদের উৎপাতে মানুষ অতিষ্ঠ। তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা জানিয়েছে তারা সরকারিভাবে শিক্ষা, প্রশিক্ষণ কিংবা আর্থিক কোনো সহায়তাই পাচ্ছে না। তাহলে মন্ত্রণালয়ের নেওয়া কর্মসূচিগুলো কোথায় নেওয়া হচ্ছে?”

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কর্মক্ষম করে তোলার সঙ্গে সঙ্গে মূলধারায় রাখতে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেন তিনি।

বৈঠকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য দেওয়া জমিতে মাঠ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ সহিংসতার শিকার কিশোরীদের নিরাপদ আবাসন (সেফ হোম/শেল্টার হোম) সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ