বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

বাংলাদেশকে ৫-৬ লাখ টন গম দেবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজার স্থিতিশীল রাখতে গম রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। এই নিষেধাজ্ঞা সরিয়ে অতিদ্রুত ১০ লাখ টন গম রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরমধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম বাংলাদেশে রফতানি করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

শুক্রবার সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন উপলক্ষে বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে আছেন। তিনি দেশে ফিরে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ গম উৎপাদনকারী দেশ ভারত। রফতানিতে শীর্ষ দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু পর বিশ্বব্যাপী খাদ্যশস্যটির দাম বেড়ে যায়। কিন্তু তারপর থেকে খাদ্যশস্যটির চাহিদা মেটাতে বিভিন্ন দেশ ভারতের ওপর নির্ভর করে আসছিল।

এরইমধ্যে গত ১৪ মে এক ঘোষণায় আকস্মিকভাবে গম রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ঘোষণা বলা হয়, নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার আগে যেসব ঋণপত্র ইস্যু করা হয়েছিল, কেবল তাদের চালানই জাহাজে উঠবে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে প্রধানত সড়ক ও রেলপথে গম আসবে। তবে কিছু পরিমাণ গম সমুদ্রপথেও আসতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ