শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

হাদিসে বর্ণিত কথার ‍উপর আমলকারী এক মুহাদ্দিসের কথা: আল্লামা শাব্বীর আহমাদ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: হাদীসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কেউ যদি কাউকে আল্লাহ তা‘আলা ও তার রাসূলের উদ্দেশ্যে ভালোবেসে থাকে তাহলে সে তাকে তার ভালোবাসার কথা জানিয়ে দেওয়া উচিত।

আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম একজন হলেন সহীহ মুসলিম শরিফের জগদ্বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ “ফাতহুল মুলহিম” এর সুপ্রসিদ্ধ লেখক আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহ. তিনি এ হাদীসের উপর এতো আমল করতেন যা নিম্নের ঘটনা দ্বারা কিছুটা আঁচ করা যাবে।

আল্লামা সায়্যেদ মানাযির আহসান গিলানী রহ. তখন দেওবন্দের ছাত্র। একদিনের ঘটনা। ঘটনাটি ‘স্মৃতির দর্পণে দারুল উলূম দেওবন্দ’ বই থেকে হুবহু নকল করা হয়েছে।

মরহুম তাজওয়ার ভাই একদিন আমার কাছে এসে বললেন আজ আমি মাওলানা শাব্বীর আহমাদ সাহেবের কাছে উপস্থিত হয়েছিলাম। মাওলানা আমাকে বললেন, দাওরা জামাতের মানাযির আহসান নামে এক ছাত্র আছে।

তার কাছে আমার এই সংবাদ পৌঁছে দাও যে, আমি তার সাথে ব্যক্তিগণভাবে সাক্ষাৎ করতে চাই। মরহুম তাজওয়ার ভাইয়ের কাছ থেকে এ সংবাদ শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। বড়জোর ছাত্রদের হাজিরা খাতায় আমার নাম ছিলো এবং হাজিরা ডাকার সময় অন্যদের সাথে আমার নামটাও ডাকতেন। এর বাইরে মাওলানার সাথে আমার কোন পরিচয় ঘটেনি। তিনি এত বিশেষত্বের সাথে আমাকে কেন স্মরণ করেছেন তা ভেবে কুল পাচ্ছি না।

সম্ভবত মাগরিবের সময় বার্তাটি পাই।যেহেতু রাত নেমে এসেছিল তাই প্রভাতের অপেক্ষায় থাকলাম। পরদিন মরহুম তাজওয়ার সাহেবের কাছ থেকে মাওলানার বাসভবনের ঠিকানা জেনে সম্ভবত সাক্ষাতপ্রার্থী অপর এক ছাত্রের পথনির্দেশনায় মাওলানার খেদমতে উপস্থিত হলাম। মাওলানাকে হাসিমুখে এগিয়ে আসতে দেখলাম।

সালাম নিবেদন পর্ব শেষে বসে গেলাম। মাওলানা নিজ থেকেই বললেন, দাওরার সবকে অন্যদের সাথে তোমারও আসা যদিও খুব বেশীদিন হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কারো প্রতি মহব্বত সৃষ্টি হয় তাহলে তাকে জানিয়ে দাও। আমি এ কারণেই তোমাকে ডেকেছি যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদীস মোতাবেক তোমাকে জানিয়ে দিই যে আমি তোমাকে মহব্বত করি।

(স্মৃতির দর্পণে দারুল উলূম দেওবন্দ: ১৬৬)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ