বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

বার কাউন্সিলের নির্বাচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।

ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনের মাধ্যমে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।

এবারের নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাধারণ আসনে ৭টি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু, অ্যাডভোকটে মো. নজরুল ইসলাম খান ও অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

অন্যদিকে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ