সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আগামী ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে সেতুতে আলোক প্রজ্বলন করা হবে।

আজ বুধবার দুপুরে এ তথ্য জানান শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান।তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন।

জুলফিকার রহমান বলেন, এ কারণে সেতু কর্তৃপক্ষ ৩০ মের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টায়। এ ছাড়া মুন্সিগঞ্জ অংশেও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে।

জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে বৈদ্যুতিক তার টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণকাজ শেষে আগামী ২৫ জুন এই স্বপ্নের সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ