বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

দুদকের মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ৩ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৫ মে) এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান প্রতিবেদন দাখিল করেননি।

তাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আগামী ৩ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ একইদিনে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ