মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কুতুব মিনার প্রাঙ্গণে মুঘল মসজিদে নামাজ নিষিদ্ধ: ইমামের ভিডিও বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কুতুব মিনার প্রাঙ্গণে অবস্থিত মুঘল মসজিদের ইমাম এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ১৩ মে থেকে এখানে নামাজ নিষিদ্ধ করা হয়েছে। তার মতে, তিনি বছরের পর বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছেন। এর আগে কখনো নামাজ নিষিদ্ধ করা হয়নি।

তিনি বলেন, ১৯৭৬ সালের ১০ সেপ্টেম্বর থেকে আমি দিল্লি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে এখানে নামাজ পড়ছি। ৪৬ বছর হয়ে গেছে এখানে স্বাভাবিক পরিস্থিতিতে নামাজ হচ্ছে। কিন্তু কুতুব মিনারে প্রত্নতাত্ত্বিক বিভাগ হঠাৎ করে আমাদের নামাজ পড়া থেকে বিরত রেখেছে।

তিনি বলেন, যেহেতু এখানে নামাজ হচ্ছে না, আমরা জানি না ভেতরে কী হচ্ছে, মসজিদে ঢুকতেই দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আগে তারা আমাদের বলত আপনাদের সুরক্ষার জন্য এসব করা হচ্ছে। ১৩ মে নামাজের সময় হলে অফিসে ডেকে বলা হয় এখানে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। এখানে আর নামাজ পড়া যাবে না। আমরা তাদের বলেছিলাম যে আজ শুক্রবার। আমাদের জুমার নামাজ সুযোগ দিন। কিন্তু তারা কঠোরভাবে নিষেধ করেছে।

তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও এখানে জুমা, ঈদ ও তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে কোনো সমস্যা হয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ