শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সিরিঞ্জের সাহায্যে শরীর থেকে রক্ত নিলে কি অজু ভাঙ্গে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের এক সহপাঠী রক্তের গ্রুপ পরীক্ষার জন্য নিকটবর্তী একটি ডায়াগনস্টিক সেন্টারে যায়। ডাক্তার সিরিঞ্জের সাহায্যে তার শরীর থেকে প্রায় এক সিরিঞ্জ রক্ত সংগ্রহ করে।

তবে সিরিঞ্জের সুঁই স্থাপনের স্থান থেকে রক্ত বের হয়নি। সে নতুন অযু না করেই পুরনো অযুতে আসরের নামায আদায় করে। জানার বিষয় হল, উক্ত পদ্ধতিতে শরীর থেকে রক্ত নেওয়ার দ্বারা অযু নষ্ট হয় কি না। জানালে উপকৃত হব।

উত্তর শরীরের যে কোনো জায়গা থেকে যদি এ পরিমাণ রক্ত বের হয়, যা গড়িয়ে পড়ার মতো তাহলে এর দ্বারা অযু নষ্ট হয়ে যায়। যদিও তা কোনো কারণে গড়িয়ে না পড়ে বা শরীরে না লাগে।

প্রশ্নোক্ত ক্ষেত্রে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার দ্বারাই ঐ ব্যক্তির অযু ভেঙ্গে গিয়েছিল। তাই পূর্বের অযু দিয়ে ঐ দিনের আসরের নামায আদায় করা সহীহ হয়নি। তা কাযা করে নেওয়া জরুরি।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৪; আলমুহীতুল বুরহানী ১/১৯৭। আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ