বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিল্পকলা একাডেমির কর্মচারী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী তুষার কান্তি সরকারকে (গ্রেড-৩) বরখাস্ত করা হয়েছে। সোমবার একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ১৯ মে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ওয়াশরুমে প্রবেশ করেন তুষার কান্তি সরকার। এসময় তিনি পাশের দেওয়াল টপকে আরেকটি ওয়াশরুমে এক নারী সহকর্মীর দিকে তাকিয়ে থাকেন। ওই সহকর্মী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ যৌন নিপীড়ক ও চরিত্রহীন তুষার কান্তি সরকারকে সাময়িক বহিস্কার করে।

তৃতীয় শ্রেণির যন্ত্রশিল্পী নিপীড়ক তুষারের এমন কর্মকাণ্ডকে ‘অত্যন্ত গর্হিত এবং আপত্তিকর আচরণ’ উল্লেখ করে অফিস আদেশে আরও বলা হয়, ‘এটি নৈতিক স্খলনেরও একটি চরম দৃষ্টান্ত, যা নারী নির্যাতনের পর্যায়ভুক্ত। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি এ ধরনের অশ্লীল কাজ করতে পারেন না। এটি জঘন্য অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ