বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুজনসহ আটক ৩: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুজনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর মধ্যে দুজন ছাত্রদল কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে, অন্যজন সম্ভবত সাধারণ নাগরিক। তাঁদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ পাইনি। পুলিশের পক্ষ থেকে মামলা করার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ