বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

দেশের অর্থনীতিতে বৈশ্বিক মন্দাভাবের প্রভাব ঠেকাতে অর্থমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের পুজিবাজারসহ অর্থনৈতিক খাতে বৈশ্বিক মন্দাভাবের প্রভাব যেন না পড়ে সেজন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (২২ মে) রাতে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নতুনভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থা শুরু হয়েছে। যার ফলে সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অর্থনৈতিক মন্দা পরিলক্ষিত হচ্ছে।

বিশ্বব্যাপী এই অর্থনৈতিক মন্দাভাবের বিরূপ প্রভাব যেন দেশের পুঁজিবাজারসহ অর্থনীতির কোনো খাতে না পরে সে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রী।

পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন বজায় রাখা ও বিনিয়োগের উত্তম পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে কী ধরনের সহায়তা প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে অর্থমন্ত্রী রোববার একটি সভা করেন। সভায় এই দিক-নির্দেশনা দেন তিনি।

দেশের পুঁজিবাজারে ছোট-বড় কোনো বিনিয়োগকারীর স্বার্থই যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন মুস্তফা কামাল। একই সঙ্গে তিনি দেশের অর্থনীতির জোড়াল অবস্থা ফিরিয়ে আনতে অতিসত্বর কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ