সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

২৪ ঘণ্টা পর নদীতে পাওয়া গেল তরুণের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিখোঁজের ২৪ ঘণ্টা পর নেত্রকোনার দুর্গাপুরে নেতাই নদী থেকে হাসেম মিয়ার (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নদীর ধারে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে যান দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের হাসেম মিয়া।

কিছুক্ষণ পর ওই জায়গায় তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয় এক কিশোর। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এসে নদীতে নেমে উদ্ধার কাজ চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। হাসেম মিয়ার পরিবার জানায় তার মৃগী রোগ ছিল।

খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আজ সকালে ময়মনসিংহের ডুবুরি দলকে সঙ্গে নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পরিবাবারের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ