বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

সিলেটে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২০ মে) বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেছেন, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট নগরীসহ সিলেটের বিভিন্ন উপজেলায় লাখো মানুষ পানি বন্দী হয়ে পরেছে। অনেক কৃষী জমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকরা দিশেহারা। পানি বন্দী মানুষরা দুর্বিসহ জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা তেমন দৃষ্টি গোচর হয়নি।

বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রান পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় সংগঠনের নেতা কর্মী এবং সর্বস্তরে ব্যবসায়ী, ধনাঢ্যবান ও প্রবাসীদেরকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ