সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পি কে হালদারের সব ধরনের শেয়ার বাজেয়াপ্তের নির্দেশ বিএসইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা লোপাট করে পলাতক অবস্থায় ভারতে ধরা পড়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের কোম্পানির সব ধরনের শেয়ার বাজেয়াপ্ত (ফ্রিজ) করার জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউারিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার আসামি পি কে হালদারের শেয়ার ফ্রিজ করার বিষয়ে আদালতের আদেশের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ নির্দেশ দিয়েছে।

নির্দেশে বলা হয়েছে, মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এবং দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ করা মামলায় আদালত গত ১৩ এপ্রিল পি কে হালদারের অস্থাবর সম্পদ অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দেন। সে অনুযায়ী পি কে হালদারের অস্থাবর সম্পদ কোম্পানির শেয়ার অবরুদ্ধ বা ফ্রিজ করার জন্য সিডিবিএলকে বৃহস্পতিবার (১৯ মে) নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, রিলায়েন্স ফাইন্যান্স (আভিভা ফাইন্যান্স), এনআরবি গ্লোবাল ব্যাংক (গ্লোবাল ইসলামী) সাবেক এমডি পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আরেকটি মামলা করেছে দুদক। কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত।

মামলায় পি কে হালদারসহ আসামিদের বিরুদ্ধে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। দিয়া শিপিং লিমিটেডের নামের একটি কাগুজে প্রতিষ্ঠানে এসব টাকা ঋণ দেওয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ