সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমার নামে যে বা যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন?

তিনি সতর্ক করে বলেন, আইনের চোখে সবাই সমান। যে অপরাধ করবে তাকেই পেতে হবে শাস্তি। যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমার নামে চাঁদাদাবির বিষয়টি শোনার পরই ব্যবস্থা নেয় র‌্যাব। যারা এ ধরনের চাঁদাবাজি করবে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে- এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মে) রাত ৩টায় রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র‌্যাব। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা। এরপর সাঈদীকে নিয়ে অভিযানে নামে র‌্যাব।

অভিযান শেষে সাঈদীকে নিয়ে র‌্যাব সদস্যরা রাস্তায় বের হলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০-২০০ জন সাঈদীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা র‌্যাবের ওপর সশস্ত্র হামলা চালায়। এরপর গ্রেফতার করা হয় জোবায়েরকে। গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে। মাদক ও অস্ত্র আইনে সাঈদীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। আর সরকারি কাজে বাধা দেয়ায় জোবায়ের বিরুদ্ধে মামলা হয়েছে একটি। সবকটি মামলা করেছে র‌্যাব।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সাঈদী। এছাড়া তিনি তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলেও স্বীকার করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ