সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পি কে হালদার বিষয়ে ভারতের সঙ্গে দুদকের যোগাযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদারের (পি কে হালাদার) বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যোগাযোগ নেই বলে জানিয়েছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক সাঈদ মাহবুব খান।

আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাঈদ মাহবুব খান বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দুদকের সরাসরি কোনো যোগাযোগ হয়নি।’

দুদকের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পি কে হালদারকে আটক করা হয়েছে-এ তথ্য সঠিক কি না জানতে চাইলে দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘এখন বিষয় হচ্ছে কী, আমরা যেটা বারবার বলি, সেটা হচ্ছে যে দুদকই একমাত্র প্রতিষ্ঠান-যারা প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে সম্পদের মামলা করে অভিযোগপত্র দিয়েছে। তার বিরুদ্ধে এবং অন্যদের বিরুদ্ধে ৩৫টি মামলা রুজু করেছে। এর মধ্যে কিছু কিছু অল্প দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। ওয়ারেন্ট ইস্যু করা এবং ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা-এসব দুদকেরই নেওয়া সিদ্ধান্ত। তো আমরা মনে করি, নিশ্চয়ই দুদকের এসব পদক্ষেপের একটা প্রতিফলন ভারতের এই গ্রেপ্তারের পেছনে রয়েছে।’

সাঈদ মাহবুব খান জানান, পি কে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় জরুরি সভা হয়। সেখানে আইন, পররাষ্ট্র, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট, ইন্টারপোল ও দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসামি প্রত্যর্পণ এবং প্রত্যাবাসনের যে আইন রয়েছে, সেগুলোর ব্যবহার করে কীভাবে তাকে (পি কে হালদার) দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ