সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দেশের বাজারে আবারো বাড়লো সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ডলারের দাম বাড়ছেই। বাংলাদেশ ব্যাংক গত সোমবার মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার খোলাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সোনার দামও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাজুস। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরি করতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। নতুন এই দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এ তথ্য জানায় বাজুস।

বিশ্ববাজারে সোনার দরপতন হওয়ায় গত ১১ মে দেশেও ভরিতে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দাম বাড়ায় আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়।

সোনার দাম বাড়ানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলেছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ