সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

৮ বিভাগে ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ৮ বিভাগে ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ও ভারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৭ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় প্রতি ঘণ্টায় বতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০-৫০ কিলোমিটার। দমকা হাওয়া বয়ে যাওয়ার সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।

অন্যদিকে দেশের চারটি অঞ্চলে তাপপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ