সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ড. মঈন খান ভালো আছেন : চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার যে সমস্ত পরীক্ষা করা হয়েছে ইনশাআল্লাহ কোনো পরীক্ষায় সমস্যা চিহ্নিত হয়নি।

আজ সোমবার দুপুরে ড. মঈন খানের স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকারের বরাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ড. মঈন খান প্রচণ্ড খরতাপের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। সম্ভব হলে চিকিৎসক আজ রাতে বাসায় যাওয়ার অনুমতি দেবেন।

ড. আব্দুল মঈন খান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাসপাতালে মঈন খানের সাথে সার্বক্ষণিক তার ব্যক্তিগত সহকারী মিল্টন ভূইয়া আছেন বলেও জানান শায়রুল কবির খান।

উল্লেখ্য, গতকাল রোববার ড. মঈন খান তার নিজ এলাকা পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এ সময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন।

পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ