সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

টাকার মান আরেক দফা কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগে চলতি বছরের জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। চলতি মাসের (মে মাস) ৯ তারিখ ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আজ ৮০ পয়সা বাড়িয়ে প্রতি এক ডলারের বিনিময়মূল্য ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হলো। খোলাবাজারে ডলারের দাম আগেই ৯০ থেকে ৯৩ টাকায় বিক্রি হচ্ছিল। আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৪ থেকে ৯৬ টাকায়।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় দেশে প্রবাসী আয় এসেছে ভালো পরিমাণ। যদিও আমদানি খরচ যে হারে বেড়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। এ কারণে ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি হওয়ায় ডলারের ওপর চাপ পড়েছে। সার্বিক বাজার বিবেচনায় ডলারের রেট ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে খরচ বাড়বে আমদানিকারকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ