সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আল আকসার খতিবের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরা*য়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের রাজধানী আল কুদসে (জেরুসালেম) অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরিকে চার মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

স্থানীয় সময় রোববার বিকেলে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি’ বিবেচনা করে ৮৩ বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় অবৈধ দেশটি।

শায়খ ইকরিমা সাবরির অফিস সূত্রে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দারা দখলদার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ স্বাক্ষরিত সিদ্ধান্তটি শায়খের কাছে হস্তান্তর করেছে। তাতে শায়খ সাবরিকে চার মাস দেশত্যাগে বিরত থাকতে বলা হয়। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়- তিনি ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি’ তৈরি করতে পারেন।

তবে এই নিষেধাজ্ঞার প্রতিউত্তর অত্যন্ত সাহসিকতার সাথে দিয়েছেন আল আকসার প্রধান খতিব ও আল কুদসের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরি।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমাদের ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই আমরা বরকতময় এ ভূমি ত্যাগ করব না।’

শায়খ সাবরি আরো লিখেন, ‘এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থান কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং উম্মাহ ও জনগণের ওপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে ও পৃথক করতে পারবে না। আর আমার মসজিদুল আকসাকে প্রতিরক্ষা আমৃত্যু অব্যাহত থাকবে।’

শায়খ ইকরিমা সাবরির আইনজীবি হামজাহ কুতাইনাহ বলেন, শায়খের দেশত্যাগে বাধা তার ওপর ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির অংশ। হামজাহ ইসরাইলের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী আখ্যায়িত করেছেন। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ