সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফেসবুকে ‘উসকানি’, নূরের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ‘উসকানিমূলক মন্তব্য’ করার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে।

ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ অভিযোগটি দায়ের করেছেন। আজ রোববার শাহবাগ থানায় নুরুলের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়।

অভিযোগে ওই ছাত্রলীগ নেতা বলেন, গতকাল শনিবার রাতে তিনি দেখতে পান যে নুরুল হকের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এটি রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। ওই পোস্টের লিংকটিও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নুরুল হক জানান, অভিযোগে যে ফেসবুক পেজের কথা উল্লেখ করা হয়েছে, সেটি একটি ভুয়া পেজ। এরই মধ্যে তার আসল পেজে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন যে উল্লেখিত পেজটি ভুয়া। ওই ভুয়া পেজ যারা চালায়, তাদের খুঁজে বের করে প্রশাসন ব্যবস্থা নিক। কারণ, পোস্টটি আপত্তিকর।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেন, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ