সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আমদানিকারক ৮ ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আমদানিকারক আট ভোজ্যতেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগ এনে এই মামলা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

কোম্পানিগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা),বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ),শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ) ও প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম)।

প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার স্বার্থে গত বুধবার প্রতিষ্ঠানটি কোম্পানিগুলোর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এ মামলা করেছে। প্রতিষ্ঠানগুলোকে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশ পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, শুধু ভোজ্যতেল নয়, অন্য যেকোনো পণ্যের ক্ষেত্রেও যদি সিন্ডিকেটের অভিযোগ পাওয়া যায়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন সূত্র জানায়, আইনে স্বপ্রণোদিত হয়ে মামলা করার এখতিয়ার আছে প্রতিষ্ঠানটির। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অসামঞ্জস্য পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে আগামী ১৮ ও ১৯ মে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ