সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

টানা ২৩ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৩ দিন দেশ মৃত্যুশূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।

আজ শুক্রবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, শুক্রবার দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৫১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ।

আগের দিন ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫১ জন। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার এই হার ছিল ১ দশমিক ১০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ