সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গণ কমিশন গণ দুশমন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণ কমিশন গণ দুশমন। তারা এদেশের ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও শান্তিপ্রিয় উলামায়ে কেরামের বিরুদ্ধে দুদকে শ্বেতপত্র জমা দিয়ে এদেশের সকল শান্তিকামী মানুষের বিরুদ্ধে দুশমনি ঘোষণা করেছে।

এই তথাকথিত গণ কমিশন ইসলাম বিদ্বেষী। যারা ইসলাম চর্চা করে ও প্রচার-প্রসার করে তাদেরকে সহ্য করতে পারে না এই ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এর‌ই বহিরপ্রকাশ এই শ্বেতপত্র। আলেম ও উলামাদের বিরুদ্ধে তাদের এই গর্বিত কাজ ও কর্মকান্ডকে চরমভাবে ঘৃণা ও প্রত্যাখ্যান করেছেন এদেশের শান্তিপ্রিয় জনগণ।

আজ শুক্রবার (১৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এই সব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশকে বিনষ্ট করার জন্যই তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তারা রাষ্ট্র ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা হক্কানি আলেম-উলামা ও পীর-মাশায়েখগণ প্রদান করার অধিকার রাখে। তাদের ইসলামিক শিক্ষা নিয়ে এবং ইসলামবিদ্বেষী মূলক কর্মকান্ডে লিপ্ত তারা ধর্মব্যবসায়ী কে বা কারা এই অপব্যাখ্যা করার কোন অধিকার নেই। মূলত তারাই ইসলামের অপব্যাখ্যাকারী ও ইসলাম অবমাননাকারী।

নেতৃবৃন্দ ইসলামের অপব্যাখ্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ