সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এবার রসুনের দাম বেড়ে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেল-পেঁয়াজের পরে এবার রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহেও যে রসুন বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা, এ সপ্তাহে এসে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০-১০০ টাকা।

শুক্রবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি রসুনের কেজি বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। কয়েকদিন আগে ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা রসুনের দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মধ্য বাড্ডা কাঁচাবাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, পাইকারি বাজারে রসুনের দাম বেড়ে গেছে। এক সপ্তাহ আগে যে রসুন কিনেছিলাম ৪০ টাকায়, আজকে বাজারে গিয়ে ৮০ টাকা দরে রসুন কিনে নিয়ে আসতে হয়েছে।

আরেক ব্যবসায়ী আলামিন মাওলা বলেন, সরবরাহ কমে আসায় রসুনের দাম বেড়ে গেছে। তেলের দাম কমে আসায় দোকানে তেল রাখা বন্ধ করে দিয়েছি। আজকে দেখি রসুনের দাম বেড়ে গেছে। গত সপ্তাহেও ভারতীয় রসুন কেজিপ্রতি বিক্রি করেছিলাম ১১০ টাকা। এখন সেটি ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

কেবল রসুন নয়, বেড়েছে পেঁয়াজ-আদার দামও। আগে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হতো ৩০ টাকা দরে। এখন কেজিতে ১০ টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০-৪২ টাকা। একই অবস্থা ভারতীয় পেঁয়াজে। ২৮ টাকা কেজিপ্রতি বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এদিকে কয়েকদিন আগেও চায়না আদার দাম ছিল ৯০-৯৫ টাকা। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। বার্মিজ আদার দাম ছিল ৬০ টাকা। এখন কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০-৯০ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ