সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

বুধবার (১১ মে) বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে ঐতিহাসিক স্থান ওয়াডসওয়ার্থ হাউসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে স্কুল পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, স্কুল অব ফিউচার, ৪৩টি হাইটেক পার্ক, ৬৪টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা, রোবটিকসসহ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তাদের কাছে তুলে ধরেন।

এরপর যৌথ গবেষণার জন্য বাংলাদেশের আইসিটি বিভাগ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

জুনাইদ আহমদ পলক জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ। শিগগিরই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইসিটি বিভাগের একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হবে।

তিনি বলেন, বিগত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিনোদন, আদালত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ