সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পাম তেলের দাম কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্য তেলের বাজারে স্বস্তির খবর দিচ্ছে পাম অয়েল। দেশে ভোগ্য পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই তেল।

অন্তত চার দিন ধরেই সরকারি দামের চেয়ে মণপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা কমে এই তেল বিক্রি হচ্ছে।

জানা গেছে, তিন কারণে খোলা পাম তেলের দাম কমেছে। এক. সরকার ভোজ্য তেলের বাড়তি দাম নির্ধারণের পর থেকে পাইকারি বাজারে ক্রেতার দেখা মিলছে না। দুই. আন্তর্জাতিক বাজারে পাম তেলের বুকিং দর কমে যাওয়ায় বেশি দামে তেল কিনে মজুদে ব্যবসায়ীদের আগ্রহ কমেছে। তিন. রপ্তানির বাজার দখল করতে মালয়েশিয়ার রপ্তানি শুল্কহার কমানোর খবর।

এ বিষয়টি নিশ্চিত করে আরএম এন্টারপ্রাইজের পরিচালক সাহেদ উল আলম বলেছেন, ‘পাম তেলের সরকার নির্ধারিত দর হচ্ছে মণপ্রতি ছয় হাজার ৯৫০ টাকা। কিন্তু অন্তত চার দিন ধরেই আমরা বিক্রি করছি ছয় হাজার ২০০ থেকে ছয় হাজার ৪০০ টাকায়। ’ তিনি বলেন, কম দামে বিক্রির কারণ বাজারে যে পরিমাণ তেল আছে, সে অনুযায়ী চাহিদা কম বা বিক্রি কম। আর আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব তো আছেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বে পাম তেলের বড় রপ্তানিকারক ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে রপ্তানি বন্ধ করার পর এই তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড হয়। এই পরিস্থিতিতে বিশ্বের আমদানিকারকরা ইন্দোনেশিয়ার বদলে মালয়েশিয়ার দিকে ঝুঁকে পড়ে। তখন মালয়েশিয়ায়ও এই তেলের দাম বেড়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মালয়েশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজের অবস্থান সংহত করতে পাম তেল রপ্তানিতে শুল্কহার ৮ শতাংশ থেকে কমিয়ে ৪ থেকে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। জুন নাগাদ সেই সিদ্ধান্ত কার্যকর হবে। শুধু তাই নয়, আগের চেয়ে বেশি পাম তেল রপ্তানির জন্য আইন সংশোধনও করছে মালয়েশিয়া সরকার।

এদিকে ইন্দোনেশিয়ায়ও পাম তেল রপ্তানির জন্য বিশ্বের চাপ বাড়ছে। রপ্তানি খুলে দেওয়ার জন্য তাদের অভ্যন্তরীণ চাপ দিন দিন জোরদার হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ