সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভিএম বুঝি না, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২মে) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সাইকেল র‌্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে দেশের কোনোকিছুই নিরাপদ নয়। নির্বাচন নিয়ে তারা নতুন কৌশল শুরু করেছে। তারা বিএনপিকে ভয় পায়।

উল্লেখ্য, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি আয়োজন করে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র‌্যালি শুরু হয়।

প্রায় ৫ হাজার সাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালমিনরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন অংশগ্রহণকারীরা। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ