সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বাতিল হচ্ছে বলে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আজ বুধবার বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংক নোটটি আগামী ৩০ মের পর বাতিল হয়ে যাবে। এরপর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ৩০ মের পর অচল হিসেবে গণ্য হওয়ার গুজব কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এ প্রেক্ষিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ