সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজধানীতে শুরু হচ্ছে ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহীদের স্বপ্ন নির্মাণে রাজধানীতে শুরু হচ্ছে ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমসৃজন একাডেমির যৌথ উদ্যোগে কোর্সটি হবে ঢাকার মালিবাগ-চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদরাসায়।

আড়াই মাস ব্যাপী এই কোর্সে কী লিখবো কেন লিখবো, কী পড়বো কেন পড়বো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, হাতে-কলমে প্রুফ-সম্পাদনা, প্রবন্ধ-নিবন্ধ-কলাম, গল্প-উপন্যাস-ছড়া, অনুবাদ সাহিত্য, সাংবাদিকতা, ফিচার-প্রতিবেদন এবং উচ্চারণ-আবৃত্তিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্সটি শুরু হবে ২৭ মে ২০২২ থেকে। মোট ক্লাস থাকবে ২০টি। প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি মাত্র দুই হাজার টাকা।

কোর্সে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহর চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহযোগী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজী, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ভাষাচিত্রের প্রধান সম্পাদক খন্দকার সোহেল, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ। এ ছাড়াও কোর্স পরিচালনা, সমন্বয় ও প্রশিক্ষণ দেবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমির পরিচালক আমিন ইকবাল।

কোর্সের বিশেষ বৈশিষ্ট্যাবলীর মধ্যে রয়েছেÑ নিয়মিত অনুশীলন ও হোমওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিটি ক্লাসেই সমৃদ্ধ লেকচার শিট প্রদান করা। কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা করা এবং কোর্স চলাকালীন সময়ে জাতীয় সংবাদপত্রে লেখালেখির সুযোগ করে দেওয়া।

কোটা পূরণ সাপেক্ষে আগামী ২৪ মে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। তবে আপনার আসন নিশ্চিত করতে ০১৭৬০-৬৪৮৭৩৪ (নগদ) কিংবা ০১৯৪৫-১০৪৭৮৫ (বিকাশ) নম্বরে নির্ধারিত ফি পাঠিয়ে আজই যোগাযোগ করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ