সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাদরাসা ছাত্র হাফেজ সাব্বির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ সাব্বির হোসেন ( ১৪) ইন্তেকাল করেছেন।

সোমবার (৯ মে) রাত আটটায় কুমিল্লায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সে ইন্তেকাল করেছে।

জানা যায়, হাফেজ সাব্বির হোসেনের বাবা আবুল হোসেন হওলাদার। শরিয়তপুরের জাজিরার নাওডোবা গ্রামে তার বাড়ি।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী।

শোকবার্তায় তিনি বলেন, গত রমজান মাসেও সাব্বির মাদরাসায় ছিলো। পড়াশোনার পাশাপাশি অবসর সময়টুকু মাদরাসার কুতুবখানায় সময় দিয়েছে। মাদরাসার পুরাতন কিতাব গুছানোর কাজে সহযোগিতা করেছে। তার হঠাৎ এই চলে যাওয়া সত্যিই বেদনার। মোটেও তার কথা ভুলতে পারছি না। তার ছায়া চোখ থেকে সরছে না। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

তিনি আরও বলেন, কুরআনের এই পাখি আমাদের খুব বিনয়ী ছাত্র। সবুজ পাখি হয়ে আজ সে জান্নাতের মেহমান। পুরো মাদরাসা তার শোকে মুহ্যমান। সাব্বিরের মা বাবাকে সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। তার উস্তাদ, সাথী ও পরিচিতজন সকলেই তার জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ